গুরুতর জখম হনুমানকে উদ্ধার করলো বনদপ্তর - The News Lion

গুরুতর জখম হনুমানকে উদ্ধার করলো বনদপ্তর

 



দি নিউজ লায়ন;       গুরুতর জখম হনুমানকে উদ্ধার করল বনদপ্তরের কর্মীরা। ঘটনাটি শান্তিপুর ফুলিয়া প্রফুল্ল নগর এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফুলিয়ার প্রফুল্ল নগর এলাকায় একটি রাস্তার ধারে গুরুতর জখম অবস্থায় হনুমানটিকে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। 


এরপর স্থানীয় বাসিন্দারা ফোন করে বনদপ্তরে। বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে হনুমানটিকে খাঁচা বন্দি করে চিকিৎসার জন্য নিয়ে আসে শান্তিপুর পশু হাসপাতালে। এ বিষয়ে বনদপ্তর এর কর্মীরা জানান, কোন কারণে রাস্তা পেরোনোর সময় হয়তো বড় গাড়ির সঙ্গে হনুমানটির ধাক্কা লাগে, যার কারণে গুরুতর জখম হয় হনুমানটি।


 হনুমানটিকে খাঁচা বন্দি করে শান্তিপুর পশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করি। এখন শান্তিপুর বাহাদুরপুর পলাশ গাছি ফরেস্টে নিয়ে যাওয়া হবে, সেখানেই হনুমানটির চিকিৎসা চলবে বলে জানা গিয়েছে শারীরিক পরিস্থিতির উন্নতি হলে সেটিকে কোন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.